দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ৫৫ রানের জুটি, পরে তানজিদের সঙ্গে অধিনায়ক তাওহীদ হৃদয়ের ৬৩ রানের জুটি দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যায়। ইমন ও হৃদয় দুজনই ২৪ রান করে ফেরেন।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। প্রথম দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান ব্র্যান্ড ইভান্স। পরের বলে শেখ মেহেদী হাসান এলবিডব্লিউ হলেও বলটি ডেড ঘোষণা করেন আম্পায়ার। এরপর চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মেহেদী। তানজিদ ৬৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাট করে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৪৩ রান তোলে। ডিওন মায়ার্স ৭২ ও ব্রায়ান বেনেট ৪৭ রান করেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট, আর শেখ মেহেদী হাসানসহ তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।
কেএম